1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

নবীগঞ্জে তনু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৩৮২ Time View

রাকিল হোসেন:: বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের মেধাবি ছাত্রী এবং সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নবীগঞ্জ সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের দাবীতে একাত্ত্বতা ঘোষনা করে ‘তনু হত্যার বিচার চাই’, ‘তনুর খুনিদের ফাঁসি চাই’ তনু তুমি লজ্জিত না, লজ্জিত গোটা জাতি’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে স্থানীয় অনেক সামাজিক সাংকৃতিক সংগঠনের কমীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সম্মিলিত সচেতন নাগরিক সমাজের সভাপতি জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আনন্দ নিকেতনের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মুহিবুর রহমান, আব্দুল হাই রাহি, শাহ লিমন, শাহ রুহেল, আব্দুল আউয়াল, নুপুর দাশ, শাফি আহমদ, বাবু, সোহেল, সংবাদ পত্র এজেন্ট মিধা ধন, সংবাদ পত্র হকার সমিতির সভাপতি কামাল আহমেদ, সাগর, সোহাগ, আলী হাছান লিটন, গোলাম রাব্বি, হাবিবুর রহমান, ইসলাম ইফতি, মুরাদ আহমেদ, সুহেদ আহমেদ, আব্দুল মন্নান, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তনুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাই প্রমাণ করে নারীরা আজ আমাদের সমাজে কতটা নিরাপত্তাহীন ও ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্ত ধর্ষণ, খুন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখতে হবে। সারা দেশ আজ তনু হত্যার বিচার দাবীতে সোচ্চার হয়েছে। আন্দোলনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, খুনি ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com