1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ॥ আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৩৮৭ Time View

রাকিল হোসেন : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দৌলতপুর ও চকি দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত চয়ন রায় ও রতন দাশকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দৌলতপুর গ্রামের রব্বানী মিয়া ও চকি গ্রামের চয়ন দাশ এর মধ্যে স্থানীয় একটি বিল নিয়ে বিরোধ চলে আসছে। গত ৪/৫দিন পূর্বে চয়ন রায় ও তার লোকজন বিলে মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের রব্বানীগংরা বাধা প্রদান করেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রব্বানী,জয়নাল ও জুয়েল মিয়ার নেতৃত্বে ২০/৩০জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চয়ন রায়দের বাড়ি-ঘরে হামলা চালায়। এক পর্যায়ে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহৃত হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি ও মার্কুলী বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন পিনু দাশ,বরেন্দ্র দাশ,সত্যপদ দাশ,সুবল দাশ,জয়নাল মিয়া,জুয়েল মিয়া প্রমুখ। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এসআই ধর্মজিৎ সিনহা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com