1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে নাদামপুর দারুল উলুম মাদ্রাসা‘র উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৭২০ Time View

নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ নজরুল ইসলাম কতৃক প্রতিষ্ঠিত দারুল উলুম নাদামপুর মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল মো’মিন শায়েখে ইমামবাড়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। হাজ্বী তোরাব উল¬াহর সভাপতিত্বে ও মাওলানা মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় এতে শুভোচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসা প্রতিষ্টাতা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বাউশা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিরাজুল হক।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার আব্দুল ওয়াদুদ, কাওছার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক জামে মসজিদের ইমাম হাফিজ কবির আহমদ। প্রধান অতিথি এক বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত মাদ্রাসা উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com