1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নবীগঞ্জে পিকআপের চাপায় অটোরিকশাচালক নিহত

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-নবীগঞ্জ সড়কের লামলীরপাড় নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় জামাল মিয়া (৩৮) নামের এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার এক যাত্রী। নিহত জামাল মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপতীভাগ গ্রামের রছিম উদ্দিন রছুর পুত্র। তার এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশাচালক জামাল মিয়া কাজীর বাজার থেকে ইনাতগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় লামলীপাড় নামক স্থানে ইনাতগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কলাবোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় জামাল মিয়া ছিটকে পড়ে পিকআপের নীচে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশা যাত্রী ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মিঠু দেব গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com