1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে প্রবাসির স্ত্রীকে গনধর্ষন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ২৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নবীগঞ্জে এক প্রবাসির স্ত্রীকে একদল দূর্বৃত্ত গনধর্ষন করে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার চানপুর গ্রামের এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করেছেন ওই নারী।

স্থানীয়রা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর ভাসুরের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনাটি তারা স্থানীয় মেম্বার সাইফুর রহমানসহ মুরুব্বীদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুয়েল মিয়া ওই নারীর ভাসুরের মেয়েকে চড়থাপ্পড় মারে। এ ঘটনায় বাককিতণ্ডা হয়।

স্থানীয়রা আরও জানান, এনিয়ে বুধবার দিবাগত রাতে রুয়েল ও চানপুর গ্রামের শাহ আলমসহ অজ্ঞাত কয়েক যুবক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে হাত-মুখ বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই নারী জানান, তার স্বামী প্রবাসে থাকেন। লম্পটরা ঘরে ঢুকে তাকে বিছানা থেকে টেনে হেঁচড়ে মাটিতে ফেলে ওড়না দিয়ে হাত, মুখ ও গলা বেঁধে ফেলে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খাঁন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com