1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্কুলছাত্র নিহত

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৩৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী তন্ময় বৈশ্য (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজখাশারা গেইট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত তন্ময় নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের সুমিত বৈশ্যর ছেলে ও সোনার বাংলা মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ থেকে আউশকান্দি যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় একটি বাস অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অটোরিকশাটি। এতে তন্ময় বৈশ্য গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com