1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নবীগঞ্জে বিএনপির নির্বাচনী সভায় সভাপতি আওয়ামীলীগ নেতা, পিতা-পুত্র বহিষ্কার

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৬ Time View

নবীগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী ও বিএনপি নেতা শেখ সুজাত মিয়ার উপস্থিতে পৌর বিএনপির একাংশের মতবিনিময় সভায় পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর পরিবর্তে সভায় সভাপতিত্ব করেছেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী।

এতে সহযোগিতা করেন তার পুত্র ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনু। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পিতা পুত্রকে আওয়ামীলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন সুত্রে জানা যায়, মনোনয়ন প্রাপ্তির পর পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরীর উপস্থিতে তার পরিবর্তে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও তার পুত্র ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুর সার্বিক সহযোগিতায় ছাবির আহমেদ চৌধুরীর বাড়ীতে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ খবর পৌর বিএনপি ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে এ ঘটনায় শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আফরোজ মিয়া চৌধুরী ও তার ছেলে পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে যারা গুপ্তচরবৃত্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুজাহিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল ফজল, উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় পৌরসভার ১০ টি কেন্দ্রে ১০টি সেন্টার কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। অপর দিকে উপজেলা ও পৌর বিএনপির বেশীরভাগ নেতাকর্মীকে পাশ কাঠিয়ে দলীয় প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী তার বাড়ীতে গুটিকয়েক নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠকের খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আলম চৌধুরী।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর বিএনপির আহবায়ক কমিটির এক জরুরী সভা আহবান করা হয়েছে বলে বিশেষ সুত্রে জানা গেছে। এছাড়া আগামী রোববার উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের যৌথ সভার আহবান করা হয়েছে বলেও দলীয় সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com