1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু 

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২২৪ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দলিল লিখক কানু লাল রায়(৬০) মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত কানু লাল রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার নবীগঞ্জ সাবরেজিস্টার অফিস থেকে কাজ শেষে সন্ধায় মটর সাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথিমধ্য নবীগঞ্জ-কাজীগঞ্জ সড়কের মাধবপুর গ্রামের নিকটে ব্রীজে উঠার সময় অপর দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মটর সাইকেলসহ তিনি সড়কের বাইরে ছিটকে পড়েন।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি ১ছেলে ১মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়ী স্বজনদের কাছে এসে পৌছলে তাদের কান্নায় আকাশ ভারী উঠে। রাতেই মৃত দেহটি বাড়িতে আসার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com