1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

নবীগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধোর করার অভিযোগে পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ও আরও ২ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার গন্ধ্যা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ও একই গ্রামের মোঃ বারিক মিয়ার পুত্র মো. ফুল মিয়া এবং অজ্ঞাত আরও একজনসহ ৩ জন মিলে গত রবিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪ টায় পল্লী বিদ্যুতের গ্রেড-১ এর লাইনম্যান মো. সাজেদুর রহমানকে অফিসে এসে অশালীন ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এক পর্যায়ে সাজেদুর রহমানকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে উপকেন্দ্রের নিকট নিয়ে যায় ওই ৩ জন।
এ সময় নিরাপত্তা প্রহরী, গ্রেড-১ এর লাইনম্যান আব্দাল হোসেন ও লাইন শ্রমিক মুজিবুর রহমানের সহযোগিতায় মিজান ও তার সহযোগীদের আক্রমণ হতে সাজেদুর রহমানকে রক্ষা করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, কমিশনার মিজান প্রায়ই বিদ্যুত চলে গেলে তাৎক্ষণিক অফিসের ডিজিএম, এজিএম ও অভিযোগ কেন্দ্রে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
এছাড়া লাইনক্রুদের রাস্তায় চলাচলের সময় মোটর সাইকেল আটকিয়ে হুমকি প্রদান করেন।
ইতিপূর্বে আনুমানিক এক মাস পূর্বে অফিসের কাঁটাতারের বেড়া চুরি করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন সময় বিদ্যুৎ চলে গেলে লোকজন জড়ো করে অফিসে হামলার অপচেষ্টা চালান কমিশনার মিজান ও তার সহযোগীরা।
এছাড়া প্রায়ই সাবষ্টেশন পুড়িয়ে দেয়ারও হুমকি প্রদান করেন মিজান। মামলায় আরও উল্লেখ করা হয় পল্লী বিদ্যুতের নবীগঞ্জ জোনাল অফিস একটি কেপিআই স্থাপনা হওয়া সত্ত্বেও মিজান ও তার সহযোগীদের সন্ত্রাসী অতৎপরতা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সামিল।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার মধ্য রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com