1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪জন আহত॥ সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৪২৩ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের নিকটে ব্যাটারী চালিত টমটম গাড়ী ও অটোরিক্সার মুখোঁমুখি সংঘর্ষে ৪জন গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন,টমটম যাত্রী উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আব্দুল কায়ুম(৪০),আব্দুল জলিল(৩৫),চালক সাজিদ মিয়া (৩০) ও অটোরিক্সা চালক কিশোরগঞ্জের চাতলপাড় গ্রামের বর্তমানে বান্দের বাজারের বাসিন্দা বশির আলম (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বুধবার রাত ৮টার সময় বান্দের বাজার থেকে ব্যাটারি চালিত টমটমটি কবসা যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা অটোরিক্সার সাথে অসাবধানতাবশত টমটমের মুখোঁমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৪জনই গুরুতর আহত হলে প্রথমে তাদেরকে ইনাতগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com