1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রের লাশ

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ফেনীর সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর গতকাল শনিবার গভীর রাতে এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আরাফাত হোসেন (১৪)। সে স্থানীয় মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। সে কাশিমপুর গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৩১ মার্চ বিকেল থেকে আরাফাত নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল শনিবার রাত তিনটার দিকে পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারসংলগ্ন এলাকা থেকে ফেনী থানা-পুলিশ আরাফাতের গলিত লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, ওই নিখোঁজের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এর আগে সন্দেহভাজন একজনকে আটক করে। আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিখোঁজ স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com