1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

নিজের শরীরে আগুন দেয়া স্কুল শিক্ষিকা লাবনীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৪৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
পারিবারিক কলহের জেরে নিজের শরীরে আগুন দেয়া দগ্ধ স্কুল শিক্ষিকা শারমিন হোসেন লাবনী (৩৮) সাতটি চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন।
রোববার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

লাবনী দক্ষিণ খান কেসি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সালাউদ্দিন চৌধুরী মনজু। তিনি ব্রাক ব্যাংকে চাকরি করেন। উত্তর খানের একটি ভাড়া বাসায় থাকতেন এই দম্পতি।
গৃহবধূর বাবা আবুল হোসেন জানান, ঈদের পরের দিন নিজ বাসায় তার মেয়ে অগ্নিদগ্ধ হয়। পরে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি জানান, প্রায়ই স্বামী মনজুর ও শাশুড়ির সঙ্গে লাবনীর ঝগড়া হতো। ঘটনার দিন লাবনী নিজেই তার শরীরে আগুন দিয়েছে নাকি স্বামী তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না।
মনজুর জানিয়েছেন, লাবনী নিজেই তার শরীরে আগুন দিয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নিজের হাতও পুড়ে গেছে বলে জানান এই ব্যাংক কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com