1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

নিজ বাড়িতেই ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কুষ্টিয়ার দৌলতপুরে মনিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীকে তার নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার হোসেনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে শনিবার সকাল ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত মনিরুল কামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মনিরুলের স্ত্রী সন্তান ঢাকা বসবাস করেন। এ কারণে হোসেনাবাদে নিজ বাড়িতে একা থাকতেন তিনি। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তার ছোট ভাইয়ের ছেলে নাস্তা দিতে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। পরে বাড়ির দোতলায় মনিরুলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর সকাল ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মনিরুলের পৈতৃক বাড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন বগমারী এলাকায়। পরে ব্যবসায়ীক সুবিধার্তে তিনি স্বপরিবারে হোসনেবাদ এলাকায় চলে আসেন। নিহত মনিরুল গরু ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার বিরুদ্ধে মাদক, হুন্ডি, সোনা চোরাচালানসহ নানা অভিযোগ রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, মনিরুল বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এসব ক্লু নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com