1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। শুক্রবার সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত। এ পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছাড়বেন বলে জানান সুনাক।

তিনি বলেন, সব কনজারভেটিভ প্রার্থী, কর্মী ও সমর্থকদের যারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের বলছি- আমি দুঃখিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আপনাদের জয় উপহার দিতে পারিনি। এ ফলাফলের পর আমি টোরি নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে।

সুনাক বলেন, গত ১৪ বছর ধরে সরকারে থাকার পর কনজারভেটিভ পার্টির পুনর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে পেশাদারিত্ব ও কৃতিত্বের সঙ্গে আমরা বিরোধীদলের ভূমিকা নিতে যাচ্ছি, এটিও কম নয়।

সৌজন্যে সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com