1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায়না- এরশাদ

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার:;নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায়না, প্রতিবাদ করা যায়না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় সিলেট শাহজালার (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, আমরা নির্বাচনের বিশ^াস করি। নির্বাচন ছাড়া কোন সরকার পরিবর্তন করা যায়না। আমাদের ৩০০ আসনেই প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি তত্তাবধায়ক সরকারেও বিশ্বাস করেনা, এ কারনে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা শাহজালাল মাজারে দোয়া নিতে এসেছি। আশা করি যাতে দোয়া কবুল হয়।

সিলেটবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান। তিনি বলেন, আমি সিলেট বাসীর প্রতি কৃতজ্ঞ। আমাকে সংসদে ৮টি আসন দেওয়ার জন্য। আগামী নির্বাচনেও আমরা ভালো করবো।

এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।

পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com