1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে- তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আ স ম রব) আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব।

জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব।
বিএনপি মহাসচিব বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। ‘নোট অব ডিসেন্ট’ না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য দেন।
সূত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com