1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নেতার হামলায় বৃদ্ধ নিহত, মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯৭ Time View

নিহত আব্দুল মান্নান (বাঁয়ে), গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী আফরোজা আক্তার ঝুমুর।

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের কালিয়াকৈরের মাঝুখান এলাকায় জমির সীমানা প্রাচীন নিয়ে সংঘর্ষে আওয়ামী লীগ নেতার হামলায় আব্দুল মান্নান নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার সকাল সাড়ে৭টার দিকে আব্দুল মান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতার স্ত্রী কালিয়াকৈর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ঝুমুরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত বৃদ্ধ আব্দুল মান্নান (৬৫) কালিয়াকৈরের মাঝুখান এলাকার হযরত আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিমের হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে আব্দুল মান্নানের বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে দুই বাড়ির মাঝে আব্দুল মান্নান টিনের বেড়া দেন। এসময় সেলিম ও তার স্ত্রী যুব মহিলা লীগের নেত্রী ঝুমুর লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ওই বেড়া ভেঙে দেন।

এ সময় মান্নানসহ ৫ জন আহত হন। গুরুতর আহত মান্নানকে রবিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, এ ঘটনায় আফরোজা আক্তার ঝুমুর নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com