1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

নোয়াখালীতে হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ আহত ৯

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৩৩০ Time View

নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে সমকালকে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ। তিনি বলেন, বুধবার সকালে হঠাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে ৯ জন আহত হয়। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলো- রাফি (২ বছর ৬ মাস), মো. ইসমাইল (৫), ইমাম উদ্দিন (৫), সুমাইয়া (১২), মো. রাসেল (১৬), মো. ইব্রাহিম (৫০), পারুল বেগম (৪৭), বাদশা (৩৫) ও রোজিনা বেগম (২০)।

রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগীরা।

এর আগে গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় দুই নার্স আহত হন। প্রায় তিন বছর আগে গণপূর্ত বিভাগ হাসপাতালটির শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com