1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

নৌকার সমর্থনে জগন্নাথপুর গ্রামবাসীর সভা

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৩০৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পঙ্কজ রায়ের বাড়ির আঙ্গীনায় এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম পীরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি হারুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মিন্টু রঞ্জন ধর,দলীয় মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থী সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা শিহাব আহমদ ও সুজন আহমদ প্রমূখ।
প্রধাণ অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, নৌকা হচ্ছে দেশের উন্নয়নকামী মানুষের প্রতীক। এ প্রতীকে ভোট দিলে দেশে উন্নয়ন হবে। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষতায়, তাই আপনাদের পৌরসভার উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। আপনারা বিএনপির প্রার্থীকে নির্বাচিত করলে কোন অগ্রগতি হবে না বরং পিছিয়ে যাবে পৌরসভার অগ্রগতি। তাই উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com