1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী, হেরে গিয়ে আ.লীগ থেকে পদত্যাগ!

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কিশোরগঞ্জের ভৈরবে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন মিনু। নির্বাচনে হেরে গিয়ে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।

তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবরে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। তার পদত্যাগপত্রের একটি কপি সোমবার হাতে পান এই প্রতিনিধি।

পদত্যাগপত্রে আক্তার হোসেন মিনু উল্লেখ করেন, আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দলের সব কর্মকাণ্ডে অংশ নিয়েছি, ব্যক্তিগত কারণে উক্ত পদে এখন আর দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দিতে আবেদনে বলা হয়।

উল্লেখ্য, ভৈরব উপজেলার ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে  দলীয় প্রতীক নৌকা মার্কা চেয়েছিলেন কিন্তু দল থেকে নৌকা মার্কাটি তাকে দেয়া হয়নি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

অনেকের ধারণা, নির্বাচন নিয়ে রাগ করে হয়তো তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

তবে আক্তার হোসেন মিনু জানান, ব্যক্তিগত কারণে আমি দল থেকে পদত্যাগ করেছি। কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু জানান, তার পদত্যাগের কথা শুনেছি তবে পদত্যাগের কপি আমি এখনও পায়নি। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা আমি জানি না।

তিনি বলেন, দলের নেতৃবৃন্দের মধ্যে নানা কারণে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে। পরে আবার সব ঠিক হয়ে যায়। পদত্যাগপত্রটি দলীয়ভাবে এখনো গ্রহণ করা হয় বলে তিনি জানান।

সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com