1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

নয় শিশুর মৃত্যু: ৬ স্বাস্থ্যকর্মীকে বদলি

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় টিকাদান কর্মসূচিতে কর্তব্য অবহেলার অভিযোগে স্বাস্থ্য বিভাগের ছয় মাঠকর্মীকে বদলি করা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে তাঁদের বদলি করে চট্টগ্রামের সন্দীপ উপজেলার দুর্গম উরকির চরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে এ-সংক্রান্ত বদলি আদেশটি সই করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠিয়েছেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে ছয় মাঠকর্মীকে বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে কর্তব্যে অবহেলার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে নয় শিশু মারা যায়। সর্বশেষ গত বুধবার চার শিশুর মৃত্যু হয়। ওই দিনই ত্রিপুরাপাড়া থেকে জ্বর ও শরীরে লালচে গোটায় আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে স্বাস্থ্য বিভাগ থেকে অজ্ঞাত রোগে তারা আক্রান্ত বলে দাবি করা হয়। পরে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা হামে আক্রান্ত।

ত্রিপুরাপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, সেখানে কখনো টিকা দেওয়া হয়নি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার প্রমাণ মিলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com