1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পকেটে মোবাইল বিস্ফোরণ, দগ্ধ যুবক

  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঝিনাইদহের কালীগঞ্জে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে সুজন হোসেন (২৬) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। এতে তার প্যান্ট ও ডান পায়ে হাটুর উপরের কিছু অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। সুজন হোসেন ওই গ্রামের কলম আলীর পুত্র।  তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুজনের বন্ধু মোবারেক জানায়, বন্ধুরা মিলে দুপুরে চাপালী স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে সুজনের পকেটে থাকা সিমফোনি বাটন মোবাইল ফোনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে বন্ধুরা মাঠের পাশের একটি দোকান থেকে পানি এনে আগুন নেভায়। এরপর সুজনকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পিয়াঙ্কা বিশ্বাস জানান, ওই যুবকের হাঁটুর উপরের কিছু অংশ পুড়ে দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com