1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

পতেঙ্গায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এক বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। তবে বিভাবে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তেলবাহী ট্যাংকারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও জানা যায়নি।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com