1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

পথের পাশে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ

  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় তিন যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার (১৪সেপ্টেম্বর) সকালে পূর্বাচল উপ-শহরের আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজ এলাকায় লাশগুলো পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে রূপগঞ্জের পূর্বাচল এলাকার ১১ নং ব্রিজের পাশে তিনটি মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ তিনটি থানায় নিয়ে যায়। মারদেহ তিনটির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “সড়কের পাশে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করে।”

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, তিন যুবকের পরনে ছিল প্যান্ট, শার্ট ও গেঞ্জি। কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
“দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশগুলো এখানে ফেলে গেছে খুনিরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com