1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরনে নিহত ১

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ৪১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকারে রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানের সামনে পরপর তিনটি বোমা বিস্ফোরণে সানজু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুরা উপলক্ষে হোসনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে হামলার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ১১ জন ও মিটফোর্ড হাসপাতালে ৩২ জনকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে সানজু রাত ৩টার দিকে মারা যান। অন্যদিকে জামাল (৫৫) নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের চিকিৎসা চলছে।

ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com