1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর ছাতক সফর নিয়ে সাজ সাজ রব

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৩ Time View

ছাতক প্রতিনিধি
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি ছাতকে আগমন উপলক্ষে শহর সহ উপজেলা জুড়ে সাজ সাজ রব। মন্ত্রীকে স্বাগত জানাতে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। সমাবেশ স্থল শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) নির্মাণ করা হয়েছে সু-বিশাল ও দৃষ্টিনন্দন মঞ্চ। মন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন ও বিলবোর্ডে শোভা পাচ্ছে শহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট। গত এক সপ্তাহ যাবৎ মাইকে যোগে চলছে প্রচার-প্রচারণা। পরিকল্পনা মন্ত্রী মন্ত্রী এম.এ মান্নান এমপি’র আগমন উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ছাতকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোন মহাসমাবেশে প্রথমবারের মতো বক্তৃতা দেবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি। এদিকে মন্ত্রী শুভাগমনে ছাতকবাসীও অনেক কিছুই চাওয়া-পাওয়ার প্রত্যাশায় প্রহর গুনছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে এ মহসমাবেশ আয়োজন করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগ। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠে ) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেবেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামিম আহমদ চৌধুরী। সমাবেশ পরিচালনা করবেন ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com