1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

পাটলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিরাজুলের সমর্থনে উঠান বৈঠক

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ২৪৪ Time View

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কামিনীপুর গ্রামে সাব্বির মিয়ার বাড়িতে গ্রামবাসীর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীন মুরব্বী মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল মুবিনের পরিচালনায় অনুষ্টিত নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন গ্রামের লালা মিয়া, ছইদুর রহমান, ময়না মিয়া, লুৎফুর রহমান, সুফ মিয়া, কালন মিয়া, ফটিক মিয়া, সিরাজ মিয়া, হান্নান মিয়া, মধু মিয়া, সাজ্জাদুর রহমান, সেলিম আহমদ, লিজু মিয়া, মোকাব্বির মিয়া, নাজির আহমদ, আব্দুল হক, আহমদ আলী, আব্দুল তাহিদ, রফিকুল ইসলাম দুলা, আব্দুল হান্নান, সাব্বির আহমদ, সামছুল হক, লিলু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, ও স্বাস্থ্য সেবাসহ সার্বিক উন্নয়নে সিরাজুল হক বিশেষ ভূমিকা রেখেছেন। অন্ধকারের আধাঁর পেরিয়ে এই ইউনিয়নকে তিনি আলোকিত করতে ইতিমধ্যে সক্ষম হয়েছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে পুনরায় তাকে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের নিকট অনুরোধ জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তেব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক বলেন, ইউনিয়নবাসীর সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলাম। আপনারদের রায়েই আমি নির্বাচিত হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। তাইতো ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে আবারও আমি প্রার্থী হয়েছি আপনারদের খেদমতের জন্য। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সবাই কাছে ভোট প্রার্থনার আহবান করেন ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com