1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

পাহাড়ধসে সেনাসদস্যসহ নিহত-৪

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ২২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে পড়া মাটি সরাতে গিয়ে দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হয়েছেন। তারা হলেন, মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল আজিজ, সৈনিক শাহীন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রাঙামাটির সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন তাদের ঢাকার সিএমএইচ-এ আনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন ১৬ একটি দল। এসময় হঠাৎ করে আবার পাহাড় ধসে পড়লে সেনবাহিনী সদস্যরা প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর নিহত হয়েছেন। রাঙামাটি সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এখনও তাদের উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে, বৈরী আবহওয়ার কারণে পার্বত্য তিন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়ছে। আর রাঙামাটির সঙ্গে জেলার অভ্যন্তরে সড়ক ও নৌ-পথে সব ধরনের যোগাযোগ বন্ধ। রাঙামাটিতে মঙ্গলবার ভোর রাত থেকেই বিদ্যুৎ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com