1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

পাহাড়ি ঢল ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু, এক শিশু নিখোঁজ

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ২৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুই শিশু ভেসে গেছে। ঢলে ভেসে যাওয়া দুই শিশু মধ্যে লাশ মিলেছে এক শিশুর। অন্য শিশু নিখোঁজ রয়েছে। একই ঘটনায় মারা যান আরো এক ব্যক্তি। এছাড়াও বজ্রপাতে একই উপজেলার আরো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়া নামে এক ব্যক্তির ঘর ভেসে যায়। ওই ঘরে তখন সেলিমের দুই শিশু তামান্না (৩) ও সুলতানা (১) ঘুমিয়ে ছিল। তখন ঢলের পানিতে ভেসে যায় দুই শিশুই। পরে তামান্নার লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছে সুলতানা। একই ঘটনায় মারা গেছেন ওই গ্রামের ফারুক মিয়া (৫৬)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির ফলে শনিবার ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। ঢলের কারণে দুই শিশু ভেসে গেছে গেলেও তামান্না নামের শিশুটির লাশ পাওয়া গেছে। সুলতানাকে পাওয়া যায়নি। এ ছাড়া একই গ্রামের ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান।

ওসি আরো জানান, এছাড়াও ওই উপজেলায় সকাল ৮টার দিকে বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com