1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

পিআইসি সভাপতিকে ১ মাসের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বম্ভরপুর উপজেলায় বাঁধের কাজে অনিয়ম করায় করচার হাওরের ৮নং পিআইসি সভাপতিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম জাদিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার ভাদেরটেক গ্রামের রুস্তম আলীর পুত্র আজিজুর রহমানকে ১ মাসের কারাদণ্ড দেন।
জানা যায়, ৮নং পিআইসি সভাপতি আজিজুর রহমান বাঁধ কাজের শুরু থেকেই বাঁধের কাছে গর্ত করে মাটি কাটা সহ নানা অনিয়ম করে আসছিলেন। প্রাক্কলন অনুযায়ী বিধি মোতাবেক কাজ করেনি। কর্তৃপক্ষ বার বার দাগিদ দেওয়ার সত্বেও গর্ত ভরাট না করে নানা অনিয়ম করেছেন। কাজে অনিয়মের কারণে উপজেলা নির্বাহী অফিসার গত ২৪ মার্চ তাকে শোকজ করেন। কিন্তু আজিজুর রহমান উত্তর দেননি এমনকি কর্তৃপক্ষকে হুমকি প্রদর্শন করে বলেও পাউবো কর্তৃপক্ষ জানান। এরপরও ৩টি নোটিশ করেও তার কোন জবাব পাওয়া যায়নি। অবশেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার এবং পাউবোর প্রতিনিধিরা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com