1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত

  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কের অনন্তপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত দু’জন হলো- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। এই ঘটনায় তাদের মা নাজমা বেগম (৩২), অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩০) ও মাহফুজ (৩০) নামের একব্যক্তি আহত হয়েছেন।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুর ২টার দিকে নাজমা বেগম শিশুসন্তান নাহিদ ও নাজিবাকে নিয়ে অটোরিকশায় করে নোয়াখালী জেলা কারাগারে থাকা স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথে বেগমগঞ্জ-মাইজদী সড়কের অনন্তপুরে (টিভি সেন্টার সংলগ্ন) বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা নাহিদ ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজিবাকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুর মা নাজমা বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহত দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com