1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাঁচআনী হাইস্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত সবাই অটোরিকশার যাত্রী। তারা হলেন- মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শংকর কুমার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক নূরুল হক জিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান, মঙ্গলবার সকালে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তিন জন যাত্রী নিয়ে চিরারচর এলাকার দিকে যাচ্ছিল। পথে পাঁচআনী হাইস্কুল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরকিশায় থাকা ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com