1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

পিতাকে পিটিয়ে আহত করল পুত্র

  • Update Time : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ২২৯ Time View

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল আওয়াল (৭৫) নামে এক বৃদ্ধ পিতাকে শারীরিক নির্যাতন করেছেন তার পুত্র নুর আলম। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে
এ নির্মম ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় গোলকপুর গ্রামে মাওলানা নূর আলমের স্ত্রী ও তার বড় ভাইয়ের স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে মাওলানা নূর আলম তার বৃদ্ধ পিতা আব্দুল আওয়াল (৭৫) ও তার বড় ভাবী নিপা’কে পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশী আব্দুল আহাদ ও আলী বাদশাহ আহত আব্দুল আওয়াল ও তার বড় ভাবী নিপাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে স্থানীয় বালিয়াঘাট নতুন বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। পুত্রবধূ নিপা (৩৫) এর শারীরিক অবস্থা আশংকাজনক বিধায় বুধবার রাতেই তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার বৃদ্ধ নিজেই তার রক্ত মাখা হাত আমাকে দেখিয়েছেন। পরে তিনি বৃদ্ধকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।’
অভিযুক্ত মাওলানা নুর আলমের সাথে ফোনে কথা বলতে চাইলে তার ছোট ভাই সাফাতুল পরিচয় দিয়ে বলেন, তিনি মোবাইল ফোন রেখে বাইরে চলে গেছেন ।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ হাসান বলেন, ‘নিপাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারিরীক অবস্থা উন্নতির দিকে।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, ‘এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com