1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান এয়াল জামির বুধবার (১৩ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, জামির গাজা উপত্যকায় আইডিএফের অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন।এর আগে তিনি হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।

গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই অভিযানের নির্দেশ দেয়। এর লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেলগুলো ধ্বংস করা।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোনো সময়সূচি ঘোষণা না করলেও ইসরায়েলি যুদ্ধবিমান দিনের পর দিন ধরে ফিলিস্তিনি গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ১২৩ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com