1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে কুপিয়ে পালিয়ে গেল আসামী

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের কালীগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দেওপাড়া গ্রামের কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ও মোনছের হোসেন একাধিক মাদক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি আল-আমিনকে ধরার জন্য তার বাড়িতে যান। এ সময় আল-আমিনের ছোট ভাই আলমগীর হোসেনকে বাড়ির সামনে পেয়ে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে তার ভাই বাড়িতে নেই বলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।

এরপর তাদের ঘরের ভেতরে ঢুকে আল-আমিনকে ধরে ফেলে পুলিশ। এ সময় তার মা সাবিনা ইয়াসমিন, বাবা কবির হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এএসআই শাহিনুরকে। আল আমিন ও তার ছোট ভাই আলমগীরও ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা এএসআইকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে  কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া  ও পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এএসআই শাহিনুরের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। আল আমীন পরোয়ানভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com