1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরের পানিতে ঝাঁপ অতঃপর গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ২৩৪ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ শামীম মিয়া (২৪) নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্ঠা চালায় আসামি। পরে পুলিশ ও পুকুরে ঝাঁপ দিয়ে আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়,ধৃত শামীমের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ডাকাতির মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে গ্রেফতরা করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক লুৎফুর রহমান জানান,গ্রেফতারি পরোয়ানাভুক্ত সেলিম কে ধরতে অভিযানে গেলে বৃহস্পতিবার পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দেয় সে। পরে আমরাও পুকুরে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলি। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com