1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন  এক যুগপূর্তি উৎসব,মানবতার সেবায় আলোর মশাল জ্বেলে যাচ্ছে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের শিশুর মনে ইমানের বীজ বপন করবেন কীভাবে শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত যুবককে ছুরিকাঘাত

পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা করার এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদের শক্তিকে কেউ কেউ গোপনে সংবাদ দিয়ে অথবা অন্যভাবে সহযোগিতা করার সংবাদ, ইনফরমেশন, তথ্য আমাদের কাছে আছে। এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে ২০২৬ সালের পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কিছু মেসেজ দিতে চাই। গণতান্ত্রিক ভিত্তির ওপর, জন-আকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার ওপর এবং তরুণদের দুই-তৃতীয়াংশের সমর্থনের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার অত্যন্ত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘আমরা পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডে বিশ্বাস করি। প্রতিনিয়ত শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে যাচ্ছি। হয়তো শতভাগ ন্যায়বিচার আমরা প্রত্যেকের ক্ষেত্রে পালন করতে পারছি না। কিন্তু সময় পেরিয়ে যায়নি।’

শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কঠোর হওয়ার বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আপনাদের সামনে অবারিত সুযোগ। নিজেদের সংশোধন করুন।’

তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যায়ে সবার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষায় এবং জনপ্রত্যাশা পূরণে সরকার কঠোর হতে বাধ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পতিত ফ্যাসিবাদের শক্তি অন্যান্য বাহিনীর মতো পুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে মিসইউজ করেছে, অ্যাবিউজ করেছে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অনেকে বাধ্য হয়েছেন নির্দেশ, অবৈধ নির্দেশ, বেআইনি নির্দেশ পালন করতে। কিন্তু আমরা সুযোগ দিয়েছি আপনাদের সবাইকে সংশোধনের, জন-আস্থা অর্জনের।’

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পুলিশ অফিসার, যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন তাহলে তাঁর পরিণতি ভালো হবে না।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ এখন আমাদের রাজা-বাদশা দেখতে চায় না। তারা জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোথাও গিয়ে আপনারা সিনিয়র অফিসাররা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যেটা জনগণের চোখে অস্বাভাবিক লাগে, অগণতান্ত্রিক লাগে। এমন কোনো আচরণ অধীনস্থদেরও অনুমতি দেবেন না বা প্রশ্রয় দেবেন না, যে কর্মকাণ্ড সমাজের চোখে, জনগণের চোখে অস্বস্তি, অশান্তি বা পীড়া দেয়।’

তবে দায়িত্ব পালনের সময় সৎ উদ্দেশ্যে হওয়া ছোটখাটো ভুলকে আলাদাভাবে বিবেচনার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুলত্রুটি থাকবে। ইন গুড ফেইথ আইনও সেটা ক্ষমা দেবে। যদি ইন গুড ফেইথ কর্তব্য পালন করতে গিয়ে ছোটখাটো ভুলত্রুটি হয়, সেটা অবশ্যই সেভাবে দেখা হবে।

এরপরই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ডিসিপ্লিনারি অ্যাকশন এবং ক্রিমিনাল অফেন্স একসঙ্গে কার্যকর করা হবে। শুধু বিভাগীয় শৃঙ্খলা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকব না। সঙ্গে যদি কোনো ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়ে থাকে, তার জন্য একই সঙ্গে সেটা ক্রিমিনাল ল, পেনাল কোড, সিআরপিসি যাই হোক, সেই অনুযায়ী জাস্টিসের আওতায় আনা হবে।

বিভাগীয় শাস্তির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে এমনটা ভাবার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ভাবার কোনো কারণ নেই যে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিউর হবে, তিরস্কার হবে বা লঘু দণ্ড-গুরু দণ্ড হবে। আমাদের জনপ্রত্যাশা পূরণ করতে হবে।’

শৃঙ্খলার সঙ্গে সবার দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এ রকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এত দিন এখানেই লুকিয়ে ছিল তারা। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচেয়ে উত্তম মনে করি। অন্যান্য অর্গানাইজেশনের যে ইন্টেলিজেন্স সাপোর্ট, সেটা আমি নেই মিলিয়ে দেখার জন্য, কম্পেয়ার করার জন্য। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন।’

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক মাসে এ দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আসমান থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনকে দলীয়করণ করে এ দেশকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ কি কখনো আহ্বান জানাবে? এ দেশের মানুষ কখনো চাইতে পারে তারা বাংলাদেশের রাজনীতি করুক?

তিনি আরও বলেন, ‘যারা সেই বর্বর হত্যাকাণ্ডের পরেও কোনো দিন দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা করেনি, তারা বাংলাদেশের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে।’

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি অ্যাজ পার এক্সট্রাডিশন ট্রিটি যে আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের ফেরত দেন।’

মন্ত্রী আরও বলেন, তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। তাঁরা যদি স্বেচ্ছায় আসে, আইনের মুখোমুখি হয়, তাহলে তো ভালো। আইন নিজস্ব গতিতে চলবে, আইনের নিজের কোর্স অনুযায়ী চলবে।

এ ছাড়া আগামী সপ্তাহে পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ সদর দপ্তরে সাইবার সিকিউরিটি ইউনিটের নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপির পদ তৈরি করা হবে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও এসব ইউনিটে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে বক্তব্যে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে। সূত্র-আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com