1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় আসামীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পুলিশের মাইক্রোবাস থেকে পালানোর সময় ট্রাকচাপায় রিপন চন্দ্র (২২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

রিপন চন্দ্র দাস গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, গত ২৯ এপ্রিল রিপন চন্দ্র একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়। ওই ঘটনায় ছাত্রীর বাবা সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার এবং রিপনকে গ্রেফতারে অভিযান চালায়। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার কাহালু পৌরশহরে রিপনের এক আত্মীয়ের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং রিপনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, বিকেলে দুই জনকে একটি মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি গোপিনাথপুর এলাকায় পৌঁছুলে রিপন প্রসাব করার কথা বলে মাইক্রোবাসটি থামানোর জন্য বলে। এসময় সুযোগ বুঝে সে মাইক্রোবাস থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com