1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:

পুলিশের দুই এসআই প্রত্যাহার

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ২৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার দুই এসআইকে (উপপরিদর্শক) প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

তারা হলেন, এসআই মিজান ও এসআই আলাউদ্দিন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন।

কামাল উদ্দিন বলেন, এসআই মিজান-৩ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সাইনবোর্ড চেকপোস্টে এবং এসআই আলাউদ্দিন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনের চেকপোস্টের দায়িত্বে ছিলেন। কিন্তু পুলিশ সুপার খোঁজ নিয়ে তাদের দায়িত্ব সংশ্লিষ্ট এলাকায় পাননি।

গুরুত্বপূর্ণ দুটি চেকপোস্টে দায়িত্ব পালনে অবহেলার দায়ে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com