1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

পেকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ায় পুলিশকে গনপিটুনি

  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৫৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:মানিকগঞ্জের সিংগাইরে হাতেম আলী (২০) নামে এক যুবকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে টাকা নেয়ার সময় সিংগাইর থানার এএসআই মো. মানিকুজ্জামান মানিককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর নতুন বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান বলেন, এক পুলিশ সদস্যকে সঙ্গে করে থানার এএসআই মো. মানিকুজ্জামান মানিক আমাদের এলাকার বিরবলের ছেলে হাতেম আলীর পকেটে দুটি ইয়াবা ঢুকিয়ে টাকা দাবি করে।

এরপর দুজনকে জোর করে সাক্ষী বানিয়ে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রা ওই শ্রমিকের পক্ষে পুলিশকে ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করেন।

পুলিশ উত্তেজিত হয়ে একপর্যায়ে হাতেমকে থানায় নেয়ার জন্য মোটরসাইকেলে তোলেন। এতে উত্তেজিত জনতা এএসআইকে গণধোলাই দেয়। এরপর থানার ওসি ওই এএসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমন আশ্বাসে তাকে উদ্ধার করে নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যায়।
বলধারা ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ খান বলেন, এ ছেলেটি অত্যন্ত ভালো এবং নিরীহ প্রকৃতির। কখনো নেশা পান করে না। অথচ পুলিশ তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়াটা মোটেই ঠিক করেনি। পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

এএসআই মানিকুজ্জামান বলেন, সোর্সের সঙ্গে ওই ছেলেটির কয়েক দিন আগে মারামারি হয়েছিল। সেই সোর্সের ভুল তথ্যের কারণে বিষয়টি ভুল-বোঝাবুঝি হয়েছিল। চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তা মিটমাট হয়ে গেছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com