1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

পেট্টোল পাম্পে আগুন

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ২৫৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুরে পেট্টোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল এলাকায় আব্দুল মতিন ট্রেডার্স নামে ওই পেট্টোল পাম্পে আগুন লাগে।

খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে দু’টি ট্রাক ভস্মীভূতসহ মিয়াজী মার্কেটের কয়েকটি দোকান ও মেহেরুন্নেসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

তবে অগ্নিকাণ্ডের সুনিদিষ্ট কোনো কারণ জানা যায়নি।

পাম্প মালিক মো রাজু বলেন, মাগরিবের নামাজের সময় হঠাৎ করে পাম্পে থাকা ট্রাকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তেলের ট্যাংকার, অফিসসহ ২টি ট্রাক পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।

পরে লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ডিওডি ফরিদ হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ব্যক্তির সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com