1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

‘পোস্টারে ছবি দেওয়া আমার দল সমর্থন করে না’

  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৪৯ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান। নির্বাচনে তার প্রতীক হাতপাখা। নির্বাচনি প্রচারণায় বিভিন্ন দলের মেয়র প্রার্থীরা তাদের নিজেদের ছবির পাশাপাশি দলীয় প্রধানের ছবি ব্যবহার করে পোস্টার সাঁটালেও মো. মোয়াজ্জেম তার পোস্টোরে নিজের ছবি ব্যবহার না করে শুধু প্রতীকের ছবি ছাপিয়েছেন। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের ভোটাররা। তবে মোয়াজ্জেম জানিয়েছেন, তার দল কোনওভাবেই পোস্টারে ছবি ব্যবহারের পক্ষে নয়।
এদিকে তরুণ প্রজন্মের ভোটাররা মনে করছেন, সব দলের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী পোস্টারে তাদের ছবি ব্যবহার করলে ভোটারদের জন্য অনেকটা সুবিধা হতো। যেখানে অন্যান্য দলের প্রার্থীরা তাদের ছবি ব্যবহার করছেন আর সেখানে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী তার ছবিবিহীন পোস্টার সাঁটিয়ে যেভাবে প্রচারণা করেছেন সেটা নির্বাচনি আমেজের মধ্যে পড়ে না বলে তারা মনে করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান বলেন, ‘আমাদের দল কোনওভাবেই পোস্টারে ছবি ব্যবহারের পক্ষে নয়। আমি যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত একজন মেয়র প্রার্থী, তাই দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমার কোনও সুযোগ নেই। দলের নিয়মনীতি মেনেই আমাকে সব কাজ করতে হবে।’
পোস্টারে ছবি না থাকায় তরুণ প্রজন্মের ভোটাররা আপনাকে চিনতে অনেকটা সংশয়ে পড়েছেন, এ প্রসংঙ্গে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মানুষের মনে জায়গা করে নেওয়ার মালিক পোস্টারও না, লিফলেটও না। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। সর্বোচ্চ উলামা পরিষদে যারা আছেন তারা এখন আর পোস্টারে ছবি দেওয়ার পক্ষে নয়।’
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘ভোটাররা যেহেতু আমাকে পোস্টারে দেখতে পাচ্ছে না, সেজন্য আমি অধিকাংশ সময় চেষ্টা করি ভোটারদের কাছাকাছি যেতে। এমনকি দেখা করে তাদেরকে আমি বলি “আমার পোস্টারে ছবি নাই যার কারণেই আমি ভোট চাইতে আপনাদের কাছে স্বশরীরে এসেছি”।
নির্বাচন নিয়ে কোনও শঙ্কা আছে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ দেখেছে খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে কী হয়েছে। তবুও এটা মেনে নিয়েই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমি মনে করি, গাজীপুর ও খুলনার চেয়ে একটু ভালো নির্বাচন সিলেটে অনুষ্ঠিত হবে।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইসলামী আন্দোলন ‘পীরভিত্তিক দল’ হওয়ায় অনুসারীদের সংখ্যা আনুপাতিক হারে বেশি। বিশেষ করে দেওবন্দ ও কওমি ঘরানার পীর হিসেবে ‘চরমোনাই ধারাটি’ গ্রহণযোগ্য বেশি। ‘পীরভিত্তিক’ দল হওয়ার কারণেই শ্রমজীবী মানুষের মধ্যে দলটির জনপ্রিয়তা রয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com