1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

পৌরসভা নির্বাচনে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করলে দল থেকে বহিষ্কার -হানিফ

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা আগেই জানিয়েছি যে, এবার প্রথম বারের মত পৌরসভা নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দেয়া হচ্ছে প্রার্থীদের। এতে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। তাই এই নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুসারে দলের শৃংখলা ভঙ্গের জন্য সর্বোচ্চ শাস্তি দিয়ে বহিস্কার করা হবে।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী থাকবে না এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সভানেত্রীর প্রতি এবং দলের প্রতি অনুগত। এ কারণে তারা দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে চাইবেন না।
সরকার এক তরফাভাবে পৌরসভা নির্বাচন করার ষড়যন্ত্র করছে- বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জানে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণেই হয়তো তারা কাল্পনিক অভিযোগ উত্থাপন করছে। যাতে নিজেদের দিকে সাধারণ মানুষ ও ভোটারদের কিছুটা সহানুভূতি বা অনুকম্পা পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com