1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

পৌর নির্বাচন জগন্নাথপুরসহ সারাদেশে মনোনয়নপত্র দাখিল শেষ- ১৩ ডিসেম্বর প্রত্যাহার

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সমর্থকদের নিয়ে জগন্নাথপুরসহসারা দেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে প্রার্থী সমর্থন ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
আওয়ামী লীগ বিএনপির মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীরা দলের প্রতীক নিয়ে মিছিল সহকারে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। নৌকা আর ধানের শীষের মিছিলে অংশ নিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন।এছাড়া যারা মনোনয়ন পাননি তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীদের সাথে কাউন্সিলর প্রার্খীরা শেষ দিনে মনোনয়ন জমা দেন।
তফসিল অনুযায়ী প্রার্থীরা বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেন। প্রতীক পাবার পর ৯ ডিসেম্বর বুধবার থেকে প্রচারকাজ শুরু করতে পারবেন প্রার্থীরা।
এদিকে সম্ভাব্য প্রার্থী, প্রার্থীর সমর্থক ও মন্ত্রী-এমপিদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বুধবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, প্রার্থী তার নির্বাচনী এলাকার কোনো উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব বা এ ধরনের সভায় যোগ দিতে পারবেন না। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com