1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

প্রতারক জ্বীনের বাদশাকে পুলিশে দিলেন সাংসদ

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জ্বীনের বাদশা পরিচয়ে অনেক দিন থেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল নাজমুল হুদা (২৯)। জ্বীনের আছরের অজুহাত দিয়ে জ্বীন তাড়ানোর কথা বলে নানা পন্থায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতো। মানুষের বিভিন্ন অসুখ-বিসুখে পানিপড়া দিয়ে সহজ সরল মানুষের পকেট খালি করতো। এমন অভিযোগ পেয়ে এমপি আয়েন উদ্দিন নিজেই কৌশলে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে জ্বীনের বাদশাকে পুলিশে সোপর্দ করেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতারক জ্বীনের বাদশা নাজমুল হুদার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া এলাকার। তিনি ওই গ্রামের আবদুস সালামের ছেলে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন জানান, নাজমুল হুদা দীর্ঘদিন থেকে নিজেকে জ্বীনের বাদশা বলে এলাকায় পরিচয় দিয়ে আসছিল। জ্বীন তাড়ানো, পানি পড়া দেওয়া, তেল পড়ার মাধ্যমে বিভিন্ন জটিল রোগ সারানোর নাম করে দীর্ঘদিন থেকেই সে মানুষের পকেট খালি করে আসছিল। সম্প্রতি এ বিষয়ে সুলতানা রাজিয়া নামে এক নারী তার কাছে অভিযোগ নিয়ে আসেন। এরপরেই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আসা হয় ও পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রতারণার শিকার সুলতানা রাজিয়া নামে ওই নারী জানান, নবম শ্রেণিতে পড়ুয়া তার এক মেয়ে আছে। তার মেয়েকে জ্বীনে ধরেছে বলে ১৪ মাস থেকে নাজমুল হক প্র্রতারণা করে আসছিল। জ্বীন তাড়ানোর নাম করে এরই মধ্যে প্রতারক নাজমুল হুদা তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। মেয়ের সুস্থতার কথা চিন্তা করে তিনি নাজমুল হুদাকে এই অর্থ দিয়েছেন। কিন্তু তার মেয়ে মোটেও সুস্থ হয়নি। শেষে পর্যন্ত বিষয়টি তিনি এমপি আয়েন উদ্দিনকে জানান।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ্ জানান, প্রতারক নাজমুলকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। ওই মামলার গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com