1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে হাওরের উন্নয়নে- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫২ Time View

সুনামগঞ্জ  সংবাদদাতা –

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনা মহামারির কারণে আমাদের প্রকল্পগুলো কিছুটা গতিহীন হলেও আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টাকা কোনো সমস্যা নয়। বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের ঋণ দিতে খুবই আগ্রহী। কিন্তু সমস্যা হচ্ছে মহমারি করোনা। আমাদের অনেক বড় প্রকল্পের বিদেশি এক্সপার্টরা নিজ নিজ দেশে চলে গেছেন। এ কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনার চেক স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিতরণকালে এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক সুনামগঞ্জ প্রেস ক্লাবের ৩৫ জন সাংবাদিককে প্রদান করেন।সুনামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে  এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অবহেলিত সুনামগঞ্জকে দেশের সম্ভাবনাময় ‘কুমারী এলাকা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ এলাকা এত দিন আড়ালে ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়েছে হাওরে। তিনি হাওরের প্রতি আগ্রহী। হাওরের প্রতি তাঁর সীমাহীন আবেগ রয়েছে। এই বিশাল কুমারী এলাকাকে উন্নয়নে বদলে দিতে তিনি হাওরবাসীর প্রতি খুবই আন্তরিক। তাই হাওরের উন্নয়নে কোনো প্রকল্প নিয়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে অনুমোদন দিয়ে দেন। পরে তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com