1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর

  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৪৮৫ Time View

সু.খবর ডেস্ক
এই বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রুটিন থেকে জানা গেছে, ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বারের মতো এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট বেশি সময় বরাদ্দ রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন হবে।
সূত্র : ঢাকাটাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com