1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

প্রেমিকার সঙ্গে অভিমান করে বিশ্বনাথে ছাত্রলীগ নেতার আত্মহত‌্যা

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৭৯৪ Time View

জগন্নাথপুরের পাশ্ববতী বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী (২৫) আত্মহত্যা করেছে।

সোমবার  দিবাগত রাতে এঘটনাটি ঘটেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য জানান, শিপন আলী সোমবার রাতে এক বন্ধুর বাসায় খাবার খেয়ে উপজেলা সদরের টিএনটি রোডস্থ তার বোনের ভাড়াটিয়ে বাসায় চলে যায়। বোনের বাসা একা থাকায় রাতে সে সেখানে অবস্থান করে এবং মোবাইল ফোনে তার প্রেকিকার সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে সে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১১টায় একটি অপরিচিত নাম্বার থেকে শিপন মিয়ার ভাই ওমান যাত্রী লিটন মিয়াকে (ঢাকা বিমান বন্দরে অবস্থানরত) একটি মেয়ে ফোন করে বলে শিপন আত্মহত্যা করেছে। এই সংবাদটি সাথে সাথে লিটন তার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগীতায় থানা পুলিশ বাসার দরজা ভেঙে শিপনকে উদ্ধার করে। এরপর শিপন মিয়াকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com