1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল বুয়েট

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫৫৮ Time View

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত খুনীদের ফাঁসির দাবিতে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। আজ সকালে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে মিছিলটি বের হয়ে বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে তারা ৮ দফা দাবি পেশ করে। এ সময় খুনীদের সর্বোচ্চ শাস্তি, ছাত্রত্ব বাতিল, আবরারকে হত্যার পর উপাচার্য দেখতে না আসার প্রতিবাদ ও জবাবদিহিতা, হলগুলোতে র‌্যাগিং বন্ধ, ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান তারা।

প্রশাসন নিরব কেনো? প্রশাসনের দুই গালে, জুতা মারো তালে তালে- এ ধরণের স্লোগান দেন শিক্ষার্থীরা। আবরার হত্যাকাণ্ডে ভিসির নিরবতা নিয়েও প্রশ্ন তোলা হয় বিক্ষোভ মিছিল থেকে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি নিয়ে রোববার বিকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এর জের ধরে ওইদিন রাত ৮টার দিকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় শাখা ছাত্রলীগের নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com