1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ২১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মিঠামইনে ছোট ছেলেদের ফুটবল খেলা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামে প্রাণঘাতী এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্তার উদ্দিন চরকাটখাল গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার চর কাটখাল গ্রামের ছোট ছেলেদের ফুটবল খেলা নিয়ে মাঠেই একটি ঝগড়ার ঘটনা ঘটেছিল। এর জের ধরে শুক্রবার সকালে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পেটে বল্লমের আঘাতে আক্তার উদ্দিন মারা যান। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদরের জেনারেল হাসপাতাল ও পার্শ্ববর্তী হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি আলিমুল হক জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com